আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুর ১ ও ১০-এর ফুটপাতে বসতে পারবে না হকার, বিকল্প পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির জরুরি প্রয়োজনে রক্তের সংকট এড়াতে পর্যাপ্ত মজুত নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঘুণ্টিঘরের মাদকের আস্তানা উচ্ছেদ করে নির্মিত হচ্ছে ২৬ ফুটের সড়ক: ইশরাক হোসেন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা, বৃদ্ধি ২২৩ টাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সহিংস বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধার ‘যৌক্তিক দাবি ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: ইমরান আল নাজির হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: শরীয়তপুরে বিএনপি নেতার বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ রাজনীতি ও উন্নয়ন বাস্তবায়নের আহ্বান সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৬৪ নং ওয়ার্ডে বিশাল কমিউনিটি পুলিশ সমাবেশ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড কাল গঠন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৬ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 64
ছবির ক্যাপশন : চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ৩৬ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮


মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে বর্তমানে ৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৩৬ রোগীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, গোমস্তাপুরে দুজন, নাচোলে একজন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি হয়েছেন।

জেলা হাসপাতালে ভর্তি হওয়া ৩১ রোগীর মধ্যে ১৫ জন পুরুষ ও ১৬ জন নারী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ জন রোগীর মধ্যে ৬০ জন পুরুষ এবং ৩৮ জন নারী।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ১ হাজার ৭২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৩০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আরও চারজনকে অন্যত্র রেফার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর দেওয়া জরুরি।

তিনি বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও জানান সিভিল সার্জন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network