আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘যৌক্তিক দাবি ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: ইমরান আল নাজির হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: শরীয়তপুরে বিএনপি নেতার বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ রাজনীতি ও উন্নয়ন বাস্তবায়নের আহ্বান সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৬৪ নং ওয়ার্ডে বিশাল কমিউনিটি পুলিশ সমাবেশ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড কাল গঠন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী কুমিল্লা ও বরিশাল বোর্ডকে একা টেক্কা দিল নটর ডেম কলেজ, সম্মিলিত জিপিএ-৫ এর চেয়ে মাত্র ৩৪ কম কারাগারে হাজতির মৃত্যু, হাসপাতালে মৃত ঘোষণা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত: পাসের হার ৫১.৬২% ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১

‘যৌক্তিক দাবি ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: ইমরান আল নাজির

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন : সংগৃহীত


​স্টাফ রিপোর্টার, মো: রায়হানুল হক ঢালী:

ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনকে সঠিক লক্ষ্যে পৌঁছাতে সবাইকে এককাতারে এসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইমরান আল নাজির। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মশাল মিছিলসহ নানামুখী কর্মসূচি পালনের ফলে পুরো বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্দোলনকারীদের পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। তবে কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ফিডব্যাক পাওয়া যায়নি। আন্দোলন পরিচালনাকারীরা বর্তমানে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের প্রতীক্ষায় রয়েছেন এবং সেই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তীতে নতুন দিকনির্দেশনা দেওয়া হবে।

​সংগঠকদের পক্ষ থেকে বলা হয়, ন্যায্য দাবিতে সবার প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। তবে এই মুহূর্তে অতিউৎসাহী হয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। বিচ্ছিন্ন কর্মসূচি পালন না করে আন্দোলন থেকে প্রাপ্ত সুযোগ রক্ষা করতে সবাইকে একই ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে দাবি তুলে ধরার তাগিদ দেন দায়িত্বশীলরা।

​বিবৃতিতে আরও জানানো হয়, কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়ার পরপরই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network