আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঘুণ্টিঘরের মাদকের আস্তানা উচ্ছেদ করে নির্মিত হচ্ছে ২৬ ফুটের সড়ক: ইশরাক হোসেন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা, বৃদ্ধি ২২৩ টাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সহিংস বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধার ‘যৌক্তিক দাবি ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: ইমরান আল নাজির হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: শরীয়তপুরে বিএনপি নেতার বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ রাজনীতি ও উন্নয়ন বাস্তবায়নের আহ্বান সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৬৪ নং ওয়ার্ডে বিশাল কমিউনিটি পুলিশ সমাবেশ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড কাল গঠন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী কুমিল্লা ও বরিশাল বোর্ডকে একা টেক্কা দিল নটর ডেম কলেজ, সম্মিলিত জিপিএ-৫ এর চেয়ে মাত্র ৩৪ কম কারাগারে হাজতির মৃত্যু, হাসপাতালে মৃত ঘোষণা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 18
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। ‘সুন্দলপুর সাউথ-১’ নামক এই কূপটির দুটি জোনে মোট ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

​আজ সোমবার (২ নভেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত এই কূপটিতে আনুষ্ঠানিকভাবে অগ্নি প্রজ্বলন (ফ্লেয়ারিং)-এর মাধ্যমে গ্যাস উত্তোলনের বিষয়টি নিশ্চিত করা হয়। বাপেক্স জানিয়েছে, এ কূপটি থেকে প্রতিদিন আনুমানিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। ভোক্তা পর্যায়ে আবিষ্কৃত এই গ্যাসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ হাজার ৮০৯ কোটি টাকা।

​বাপেক্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে এ খননকাজ পরিচালিত হয়। গত ৮ জুলাই বাপেক্সের নিজস্ব ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে কূপটির খননকাজ শুরু করা হয়। ভূগর্ভের প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খনন শেষে দুটি ভিন্ন স্তরে বা জোনে এই প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক সন্ধান মেলে। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, এই কূপ থেকে টানা ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

​কূপটির সাফল্য নিয়ে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান প্রকল্পের পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান জানান, কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। তবে ভেতরে তেল বা অন্য কোনো খনিজ পদার্থের উপস্থিতি আছে কি না, তা চূড়ান্তভাবে নিশ্চিত হতে আগামী ১৫ দিন ধরে পর্যবেক্ষণ ও ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরীক্ষা চালানো হবে।

​সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হলে দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে এবং জাতীয় গ্রিডে গ্যাসের প্রবাহ বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network