আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘যৌক্তিক দাবি ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: ইমরান আল নাজির হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: শরীয়তপুরে বিএনপি নেতার বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ রাজনীতি ও উন্নয়ন বাস্তবায়নের আহ্বান সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৬৪ নং ওয়ার্ডে বিশাল কমিউনিটি পুলিশ সমাবেশ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড কাল গঠন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী কুমিল্লা ও বরিশাল বোর্ডকে একা টেক্কা দিল নটর ডেম কলেজ, সম্মিলিত জিপিএ-৫ এর চেয়ে মাত্র ৩৪ কম কারাগারে হাজতির মৃত্যু, হাসপাতালে মৃত ঘোষণা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত: পাসের হার ৫১.৬২% ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১

হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: শরীয়তপুরে বিএনপি নেতার বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 17
ছবির ক্যাপশন : সংগৃহীত


​নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর:

জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ও অভিযুক্তদের বহিষ্কারের দাবিতে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

​রোববার (১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পুলিশ বক্সের সামনে শরীয়তপুর-মাদারীপুর প্রধান সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কলরেকর্ডে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এটি দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। বক্তারা অবিলম্বে মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও সাবেক যুবদল নেতা নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনার দাবি জানান।

​পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালুর কাছে স্মারকলিপি দেন নেতাকর্মীরা। জেলা বিএনপি বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিলে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।

​জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ জানান, দুই দিনের কর্মসূচির প্রথম দিনে তারা এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। দাবি মানা না হলে উপজেলা ও থানায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network