আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সহিংস বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধার ‘যৌক্তিক দাবি ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: ইমরান আল নাজির হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: শরীয়তপুরে বিএনপি নেতার বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ রাজনীতি ও উন্নয়ন বাস্তবায়নের আহ্বান সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৬৪ নং ওয়ার্ডে বিশাল কমিউনিটি পুলিশ সমাবেশ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড কাল গঠন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী কুমিল্লা ও বরিশাল বোর্ডকে একা টেক্কা দিল নটর ডেম কলেজ, সম্মিলিত জিপিএ-৫ এর চেয়ে মাত্র ৩৪ কম কারাগারে হাজতির মৃত্যু, হাসপাতালে মৃত ঘোষণা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত: পাসের হার ৫১.৬২% ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭

কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 18
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী এলাকায় যাত্রীবাহী দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতা কেড়ে নিল মো. আমিরুল ইসলাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর প্রাণ।

​সোমবার (২ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত আমিরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার চরপাড়া এলাকার মো. ইউসুফ আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে শ্যামপুরের ফরিদাবাদ এলাকায় বসবাস করতেন।

​দুর্ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আমিরুলকে হাসপাতালে নিয়ে আসেন ইমরান ফকির নামের এক পথচারী। তিনি জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে দুটি দ্রুতগামী বাস একে অপরকে ওভারটেক করার প্রতিযোগিতায় মেতে ওঠে। এ সময় একটি বাসের সজোরে ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিরুল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় শনাক্ত করা হয়।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network