আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুর ১ ও ১০-এর ফুটপাতে বসতে পারবে না হকার, বিকল্প পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির জরুরি প্রয়োজনে রক্তের সংকট এড়াতে পর্যাপ্ত মজুত নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঘুণ্টিঘরের মাদকের আস্তানা উচ্ছেদ করে নির্মিত হচ্ছে ২৬ ফুটের সড়ক: ইশরাক হোসেন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা, বৃদ্ধি ২২৩ টাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সহিংস বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকদ্রব্য উদ্ধার ‘যৌক্তিক দাবি ভিন্নখাতে প্রবাহিত হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: ইমরান আল নাজির হুইপ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: শরীয়তপুরে বিএনপি নেতার বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ঐক্যবদ্ধ রাজনীতি ও উন্নয়ন বাস্তবায়নের আহ্বান সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৬৪ নং ওয়ার্ডে বিশাল কমিউনিটি পুলিশ সমাবেশ গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড কাল গঠন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

মিরপুর ১ ও ১০-এর ফুটপাতে বসতে পারবে না হকার, বিকল্প পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 16
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুর-১ ও মিরপুর-১০ এলাকার ফুটপাতে আর কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তবে উচ্ছেদ হওয়া হকারদের জীবিকার কথা বিবেচনায় রেখে তাদের পুনর্বাসনে বিকল্প স্থান খোঁজা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

​সোমবার (২ নভেম্বর) ডিএনসিসির প্রশাসক সম্মেলনকক্ষে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ১০ সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএনসিসি প্রশাসক।

​বৈঠক শেষে মো. শফিকুল ইসলাম খান জানান, মিরপুর-১, মিরপুর-১০ এবং উত্তরা এলাকায় হকারদের পুনর্বাসনের জন্য বিকল্প জায়গা নির্ধারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি হকারদের জন্য নির্দিষ্ট দিনে ‘হলিডে মার্কেট’ চালুর একটি পরিকল্পনাও রয়েছে সিটি করপোরেশনের।

​তিনি আশা প্রকাশ করে বলেন, বিকল্প হিসেবে নির্ধারিত কোনো স্থানে ৩০০ থেকে ৫০০টি দোকানের ব্যবস্থা করা সম্ভব হলে সেখানে স্বতঃস্ফূর্তভাবে ক্রেতাদের সমাগম বাড়বে।

​বিকল্প স্থানে দোকান বসানোর নিয়ম নির্দেশ করে প্রশাসক আরও জানান, পুনর্বাসিত স্থানে হকাররা চাইলে চাকাচালিত ভ্রাম্যমাণ দোকান ব্যবহার করতে পারবেন। তবে কোনোভাবেই সেখানে স্থায়ী বা অস্থায়ী চৌকি বসিয়ে জায়গা দখল করা যাবে না।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network