নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬:
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৫১.৬২ শতাংশ এবং মোট জিপিএ-৫ অর্জন করেছেন ৩৫ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে উন্মুক্ত করা হয়।
এর আগে পূর্বঘোষণা অনুযায়ী গত ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও, পরবর্তীতে তারিখ পরিবর্তন করে আজকের দিনটি নির্ধারণ করা হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা নিচের মাধ্যমগুলো থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন—
যেসব শিক্ষার্থী ফলাফল নিয়ে সন্তুষ্ট নন, তারা উত্তরপত্র পুনর্নিরীক্ষ বা পুনর্মূল্যায়নের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও এসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখের বেশি পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত হয়েছিলেন, যার পরীক্ষা শুরু হয়েছিল গত ২ জুলাই। তবে পরীক্ষায় কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন ফটো কার্ড