আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 39
ছবির ক্যাপশন : সংগৃহীত


​নিজস্ব প্রতিবেদক | ঝিনাইদহ

​সরকারি কাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে আটক সাংবাদিক অরিত্র কুন্ডু ও তাঁর সহযোগীকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তবে চাঁদাবাজির মতো সাধারণ মামলায় বিচারাধীন একজন পেশাদার সাংবাদিককে ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত ‘কনডেম সেলে’ আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে ঝিনাইদহ কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে।

​বুধবার (২৯ অক্টোবর) ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের এ নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করলেও আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন; তবে আদালত জামিন না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন। পাশাপাশি আদালতের নির্দেশে অরিত্রর জব্দকৃত মোবাইলের পাসওয়ার্ড পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

​এদিকে, কারা বিধি লঙ্ঘন করে অরিত্রকে কনডেম সেলে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহের জেল সুপার মোহাম্মদ হাবীবুর রহমান। তিনি জানান, নিরাপত্তার স্বার্থে এবং অন্য বন্দীদের সাথে থাকলে ক্ষতির আশঙ্কায় তাঁকে কনডেম সেলে রাখা হয়েছে। তবে আইনজীবীরা মনে করছেন, ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত সেলে একজন সাংবাদিককে রাখা আইনবহির্ভূত এবং নিপীড়নমূলক।

​অন্যদিকে, ঘটনার প্রবাহ এখানেই থেমে নেই। বৃহস্পতিবার স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদারের অভিযোগে অরিত্রর বিরুদ্ধে থানায় আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

​সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাটিকে পরিকল্পিত বিচারহীনতার শামিল বলে ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, "ঝিনাইদহের স্থানীয় সাংবাদিকদের এ বিষয়ে মুখ না খুলতে প্রশাসন ও রাজনৈতিক চক্রের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। আমরা আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সাজানো হলে সাংবাদিক সমাজ তা মেনে নেবে না।"

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network