আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজধানীতে উল্টো পথে গাড়ি চালিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ: কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে, মূল হোতারা অধরা মাগুরায় যুবদল নেতা হত্যা ও ১৫০ ভরি সোনা লুট: স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ গ্রেপ্তার টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ‘মাথা সরিয়ে দেব’: শরীয়তপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মিরপুরে পোশাকশ্রমিকদের হামলায় পুলিশ সদস্য আহত লালবাগে ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদ অভিযানে সার্ভেয়ার আটক মিরপুর ১ ও ১০-এর ফুটপাতে বসতে পারবে না হকার, বিকল্প পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির জরুরি প্রয়োজনে রক্তের সংকট এড়াতে পর্যাপ্ত মজুত নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঘুণ্টিঘরের মাদকের আস্তানা উচ্ছেদ করে নির্মিত হচ্ছে ২৬ ফুটের সড়ক: ইশরাক হোসেন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা, বৃদ্ধি ২২৩ টাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের কদমতলীতে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের সহিংস বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ

মাগুরায় যুবদল নেতা হত্যা ও ১৫০ ভরি সোনা লুট: স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ গ্রেপ্তার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক:

মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেন হত্যা এবং প্রায় তিন কোটি টাকা মূল্যের ১৫০ ভরি সোনা ডাকাতির চাঞ্চল্যকর মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত গোলাম জাহিদ আত্মগোপনে ছিলেন। ভোরে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তারের পর তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে।

​পুলিশ ও মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাকের হত্যা ও সোনা ডাকাতির ঘটনায় এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার (৩৮), শামিমা ইয়াসমিন লুবনা এবং সন্দেহভাজন হিসেবে ঝিনাইদহের ‘গিনি হাউস’ জুয়েলারির মালিক অনিমেষ মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত রনি শিকদার, শামিমা ইয়াসমিন ও মারুফ হোসেনকে ইতোমধ্যে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

​তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার মারুফ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া স্বর্ণের মধ্যে পাঁচটি সোনার বার উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি এবং যুবদল নেতা সাকের হোসেন হত্যার ঘটনা দুটি পরস্পর সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখতে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

​উল্লেখ্য, নিহত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে ‘রয়েল এক্সপ্রেস’-এর কাউন্টার মাস্টার ছিলেন। গত ২১ অক্টোবর ভোরে তিনি কাউন্টারে নিজ চেয়ারে ডিউটিরত অবস্থায় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাটির মূল রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network