আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বোর্ড কাল গঠন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী কুমিল্লা ও বরিশাল বোর্ডকে একা টেক্কা দিল নটর ডেম কলেজ, সম্মিলিত জিপিএ-৫ এর চেয়ে মাত্র ৩৪ কম কারাগারে হাজতির মৃত্যু, হাসপাতালে মৃত ঘোষণা চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত: পাসের হার ৫১.৬২% ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব

কারাগারে হাজতির মৃত্যু, হাসপাতালে মৃত ঘোষণা

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :


​নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মো. ইসমাইল (২৮) নামের এক হাজতি ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

​শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত মো. ইসমাইল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের নাস্তার আলীর ছেলে। কেন্দ্রীয় কারাগারে তার হাজতি নম্বর ছিল ১৫৭/২৬। তবে তিনি ঠিক কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।

​ঘটনার বিবরণ দিয়ে কারারক্ষী রফিকুল ইসলাম জানান, এদিন সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় ইসমাইল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

​তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network