নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। শোভাযাত্রাটিতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে মোটরসাইকেলের দীর্ঘ বহরটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেন। জিয়ারত শেষে শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিসূত্রে ওমর ফারুক কাওসার বলেন, "দেশনায়ক তারেক রহমানের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে। দেশের স্বার্থবিরোধী সব চক্রান্ত রুখে দিতে এবং দলের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।"
তিনি আরও যুক্ত করেন, নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সংগঠনের প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
প্রিন্ট করুন ফটো কার্ড