Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজধানীতে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজধানীতে সুবিশাল মোটরসাইকেল শোভাযাত্রা


​নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। শোভাযাত্রাটিতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাওসার।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে মোটরসাইকেলের দীর্ঘ বহরটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

​পরবর্তীতে নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেন। জিয়ারত শেষে শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

​কর্মসূচিসূত্রে ওমর ফারুক কাওসার বলেন, "দেশনায়ক তারেক রহমানের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে। দেশের স্বার্থবিরোধী সব চক্রান্ত রুখে দিতে এবং দলের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।"

​তিনি আরও যুক্ত করেন, নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সংগঠনের প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF