আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে আসা উচিত নয়: মামদানি

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 88
ছবির ক্যাপশন : নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, নিউইয়র্কে আসা উচিত নয়: মামদানি


​আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ এবং ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার স্থপতি’ হিসেবে অভিহিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ও স্টেট অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি। সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

​আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা উল্লেখ করে মামদানি বলেন, "আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আইসিসি যদি কাউকে গ্রেপ্তারের যোগ্য মনে করে, তবে সেই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। আইনের ঊর্ধ্বে কেউ নন এবং সর্বক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত হওয়া প্রয়োজন।"

​এর আগে গত জুলাই মাসে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কি না—তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছিলেন মামদানি। তবে কয়েক দিনের আইনি পর্যালোচনা শেষে তিনি জানান, নিউ ইয়র্কের মেয়র হিসেবে তার এমন পদক্ষেপ নেওয়ার সরাসরি কোনো প্রশাসনিক বা আইনি এখতিয়ার নেই। সিদ্ধান্ত জানানোর সময়ও তিনি স্পষ্ট করেছিলেন যে, নেতানিয়াহু নিউ ইয়র্কে 'স্বাগত নন'।

​জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। নির্ধারিত সূচি অনুযায়ী, সেদিন দুপুর ২টায় সাধারণ পরিষদে ভাষণ দিয়ে পরপরই তিনি ইসরায়েলের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

​নেতানিয়াহুর এই সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্ক শহরজুড়ে ব্যাপক গণবিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। তবে এই মুহূর্তে এসব বিক্ষোভে নিজে সরাসরি অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মামদানি।

​(সূত্র: জেরুজালেম পোস্ট)

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network