আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

২০২৮ সাল থেকে স্কুলে স্কুলে নাচ, গান ও কেরাত শেখার সুযোগ: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 73
ছবির ক্যাপশন : ২০২৮ সাল থেকে স্কুলে স্কুলে নাচ, গান ও কেরাত শেখার সুযোগ: প্রধানমন্ত্রী


​স্টাফ রিপোর্টার | ঢাকা

​আগামী ২০২৮ সাল থেকে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য নাচ, গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণে গুণান্বিত হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমাদের জেনারেশন পুরোপুরি মানবিক হতে না পারলেও আগামী প্রজন্মকে মানবিক হতে হবে। শুধু মানুষের প্রতি দয়া নয়, প্রকৃতির প্রতিও দয়া দেখাতে হবে।” অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তাদের মধ্যে সঠিক বোধশক্তি তৈরি হয় এবং তারা পশুপাখি ও প্রকৃতির প্রতি সদয় হতে শেখে।

​শিক্ষার্থীদের যার যার প্রতিভা বিকশিত করার পরামর্শ দিয়ে তিনি নিজের জীবনের একস্মৃতি উল্লেখ করে বলেন, “অনেকের অনেক ধরনের প্রতিভা আছে, তা তোমরা বিকশিত করো। কেউ গান গাইতে চাইলে গান গাও, বাঁশি বাজাতে পারলে বাঁশি বাজাও। আমি গিটার বাজানো শুরু করলেও শেষ করতে পারিনি। তবে আমি চাই তোমরা তোমাদের ইচ্ছা পূরণ করো—যার যেটা ভালো লাগে।”

​প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, শিশুরা সঠিকভাবে বিকশিত হলে দেশের ভিত্তি মজবুত হবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশ আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

​খেলাধুলা ও সংস্কৃতির প্রসারে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, প্রথমবারের মতো দেশে ২২ লাখ ছেলে-মেয়ে ফুটবল খেলায় অংশ নিয়েছে, যা থেকে ভবিষ্যতে বিশ্বমানের খেলোয়াড় উঠে আসবে। সংস্কৃতির পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও শিশুদের সার্বিক উৎসাহ দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

​বক্তব্যের শেষভাগে প্রকৃতি ও জীববৈচিত্র্য সুরক্ষায় শিশুদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বাড়ি, স্কুল ও আশপাশের গাছের যত্ন নেওয়া এবং পশুপাখির প্রতি মানবিক আচরণ করার ওপর গুরুত্ব দেন। প্রকৃতি ও প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণই একটি মানবিক বাংলাদেশ গঠনে মূল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network