আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

গুম-বিচারবহির্ভূত হত্যা রোধে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :


​সংসদ ভবন: দেশে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশি হেফাজতে মৃত্যুর মতো অপসংস্কৃতির চিরতরে অবসান চায় সরকার। এসব মানবাধিকারবিরোধী ঘটনা যেন বাংলাদেশে আর কখনো ফিরে না আসে, সে বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

​বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

​আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতীত সরকারের সময়ের মতো কোনো ধরনের বিচারবহির্ভূত তৎপরতা বরদাশত করা হবে না।

​সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সম্প্রতি দেওয়া এক বক্তব্যে ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারের বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি ওই শব্দচয়নের সমালোচনা করে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কারো মুখেই এ ধরনের শব্দচয়ন করা ঠিক নয়। হয়তো আইনের কঠোর প্রয়োগের বিষয়টি তুলে ধরতে গিয়ে অসতর্কতাবশত আইজিপি এমন শব্দ ব্যবহার করে ফেলেছেন।”

​বৈঠকে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা অতীতের বিভিন্ন গুম, খুন ও নিখোঁজের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এবং সংবিধানে মানবাধিকারের বিষয়টি আরও সুসংহত করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী ভুক্তভোগী পরিবারগুলোকে সর্বোচ্চ আইনি সহায়তা ও ন্যায়বিচারের আশ্বাস প্রদান করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network