আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’ কুমিল্লার বরুড়া ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ সিরাজগঞ্জে পুলিশের গাড়ির পাশে যুবলীগের মিছিল, ওসি সহ ৪ পুলিশ প্রত্যাহার, গ্রেপ্তার ৭ লক্ষ্ণৌতে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ: সাবেক নেভিগেশন কর্মকর্তার গুলিতে নিহত ৩ পুলিশে চাকরির পাশাপাশি ওকালতি সদস্যপদ: সরাইল থানার ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির শোকজ ঝিনাইদহে সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগ: চরম ক্ষোভ, কাঠগড়ায় প্রশাসন চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক দলকর্মী জীবনের মৃত্যু, গ্রেপ্তার ১ দেশে ফল খাওয়া এখন বিলাসিতা, সরকারের রাজস্ব আয় বেড়ে গেল ৬ হাজার কোটি টাকা নারিতায় যান্ত্রিক ত্রুটি: সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট ঢাকাই সিনেমার খল অভিনেতা শিবা শানু বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ২২ কেন্দ্রের বেসরকারি ফলে ধানের শীষ এগিয়ে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১৯৭৬ টাকা করার প্রস্তাব সিলেটে রায়হান হত্যা মামলা: সাবেক এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড নিখোঁজের একদিন পর তুরাগ নদ থেকে সাবেক সেনা কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালাল বিমানবন্দরে প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা ১২ কেজি সোনাসহ দুই বিদেশি আটক

ফিলিস্তিন শাসন করবে ফিলিস্তিনিরা’: জাতিসংঘের মঞ্চে চীনের অবস্থান পরিষ্কার

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 97
ছবির ক্যাপশন : ফিলিস্তিন শাসন করবে ফিলিস্তিনিরা’: জাতিসংঘের মঞ্চে চীনের অবস্থান পরিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বড় শক্তিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে চীন। সংস্থাটির সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে চীনা ভাইস প্রেসিডেন্ট হান ঝেং দ্বিপক্ষীয় আলোচনা ও সংলাপের মাধ্যমে সব ধরনের বৈশ্বিক বিরোধ সমাধানের তাগিদ দিয়েছেন। আজ শনিবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

​জাতিসংঘের নিয়মাবলী তোয়াক্কা না করে এবং নিরাপত্তা পরিষদের সুস্পষ্ট অনুমোদন ছাড়া পরিচালিত একতরফা সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেন হান ঝেং।

​মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরে চীনা ভাইস প্রেসিডেন্ট বলেন, উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ শ্রদ্ধা দেখাতে হবে। একই সঙ্গে চলমান যুদ্ধ ও সংঘাত যাতে বিশ্ব বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন) এবং আন্তর্জাতিক বাণিজ্য পথকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে নজর দেওয়ার তাগিদ দেন তিনি।

​দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট নিয়ে চীনের অবস্থান স্পষ্ট করে হান ঝেং বলেন, ‘ফিলিস্তিন শাসন করবে ফিলিস্তিনিরা’— এই নীতির ওপর ভিত্তি করেই পশ্চিম তীরের শাসন পরিচালনা এবং যুদ্ধোত্তর গাজার পুনর্নির্মাণ করতে হবে। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের জন্য অনতিবিলম্বে ‘দ্বি-রাষ্ট্র নীতি’ বাস্তবায়নের ওপর জোর দেন এই শীর্ষ প্রতিনিধি।

​ইউক্রেন ও কিউবা ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে হান ঝেং জানান, ইউক্রেন সংকট নিরসনে চীন তার নিজস্ব উপায়ে গঠনমূলক ভূমিকা রেখে চলেছে। অন্যদিকে, কিউবার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ ও সমস্ত নিষেধাজ্ঞা অবিলম্বে সম্পূর্ণ তুলে নেওয়ার দাবি জানান তিনি।

​প্রযুক্তির বৈশ্বিক বিকাশের বিষয়ে চীনা ভাইস প্রেসিডেন্ট বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তির বিস্তারকে অবশ্যই মানবকেন্দ্রিক হতে হবে। তথ্যপ্রযুক্তির সুফল যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত হয়, সে বিষয়ে চীন কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network