নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরাণীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২টা ২৫ মিনিটে কেরাণীগঞ্জের নারিকেল বাগ এলাকায় অবস্থিত ‘আমান প্লাস্টিক’ কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার মাত্র ৭ মিনিটের মাথায়, অর্থাৎ ১২টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট যোগ দেয়।
টানা প্রচেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
প্রিন্ট করুন ফটো কার্ড