Logo
প্রিন্টের তারিখ: 04 November 2026 | প্রকাশের তারিখ: Nov 4, 2026

সংবাদ শিরোনাম : মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি


​নিউজ ডেস্ক: ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী মিরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

​বুধবার (৪ নভেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ তথ্যের কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তর বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম।

​তিনি বলেন, আন্দোলনের অজুহাতে যারা সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টি করছে, সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর চালাচ্ছে কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চেষ্টা করছে—তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়ানো অনেককে ইতিমধ্যেই গ্রেফতার করে মামলার আওতায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে সহিংসতায় জড়িত প্রত্যেককেই আইনের মুখোমুখি করা হবে।

​ডিএমপির এই কর্মকর্তা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুলসহ পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নজরদারি ও পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF