Logo
প্রিন্টের তারিখ: 04 November 2026 | প্রকাশের তারিখ: Nov 4, 2026

সংবাদ শিরোনাম : টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, অভিযুক্ত সুজন সাহা গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, অভিযুক্ত সুজন সাহা গ্রেপ্তার


​নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে সুজন সাহা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার সুজন সাহা কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের কর্মকার পাড়া এলাকার সত্য সাহার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সুজনের ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আপত্তিকর মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং রাতেই স্থানীয় মুসল্লিরা বল্লা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

​এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মজনু মিয়া বাদী হয়ে কালিহাতী থানায় ডিজিটাল নিরাপত্তা বা সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF