Logo
প্রিন্টের তারিখ: 03 November 2026 | প্রকাশের তারিখ: Nov 3, 2026

সংবাদ শিরোনাম : টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের


​স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ঘিরে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

​মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আগামী চার সপ্তাহের মধ্যে তাকে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

​জানা যায়, টঙ্গীতে শিশু যৌন হয়রানির একটি অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি স্থানীয় একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত হিসেবে শাহজালাল রুমীর নাম উঠে আসে।

​আদালতে আসামিপক্ষে ও রাষ্ট্রপক্ষে আইনজীবীরা শুনানি অংশ নেন। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ আসামি শাহজালাল রুমীকে জামিন না দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের এ সিদ্ধান্ত জানান।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF