Logo
প্রিন্টের তারিখ: 31 October 2026 | প্রকাশের তারিখ: Nov 1, 2026

সংবাদ শিরোনাম : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৬৪ নং ওয়ার্ডে বিশাল কমিউনিটি পুলিশ সমাবেশ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৬৪ নং ওয়ার্ডে বিশাল কমিউনিটি পুলিশ সমাবেশ


​বিশেষ প্রতিনিধি:

রাজধানীর ডেমরা থানাধীন ৬৪ নং ওয়ার্ডে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা ও একটি নিরাপদ সমাজ বিনির্মাণে বিশাল ‘মাদক বিরোধী কমিউনিটি পুলিশ সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ওয়ার্ডের স্থানীয় একটি সভাকক্ষে আয়োজিত এই সমাবেশে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাই এর বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী, ডেমরা থানা ও যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বৃন্দ।

​উক্ত সমাবেশে মাদকের বিরুদ্ধে সবচেয়ে জোরালো ও সাহসী বক্তব্য তুলে ধরেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভূঁইয়া তুহিন। এলাকায় মাদকমুক্ত ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে তাঁর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "৬৪ নং ওয়ার্ডকে আমরা কোনোভাবেই মাদকের অভয়ারণ্য হতে দেব না। আমাদের তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমি এবং আমার দল সাধারণ জনগণকে সাথে নিয়ে মাঠে রয়েছি। মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে মাদকের বিরুদ্ধে আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে।"

​ইসমাইল ভূঁইয়া তুহিনের এমন স্পষ্ট ও আপসহীন বক্তব্যে উপস্থিত সাধারণ জনগণ ও নেতা-কর্মীরা করতালি দিয়ে তাঁকে সমর্থন জানান। এলাকার তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ ধারার সামাজিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার লক্ষ্যে তাঁর এই নেতৃত্বমুখী ও সাহসী ভূমিকা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়।

​অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও স্থানীয় প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টায় ৬৪ নং ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশ শেষে মাদক বিরোধী একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF