Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : উচ্চ বেতনের প্রলোভনে চীনে পাচারের চেষ্টা: রাজধানীতে আটকে রাখা ১২ নারী উদ্ধার

উচ্চ বেতনের প্রলোভনে চীনে পাচারের চেষ্টা: রাজধানীতে আটকে রাখা ১২ নারী উদ্ধার


​স্টাফ রিপোর্টার: রাজধানীতে বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারীকে উদ্ধার করেছে এসআরবি-১ (SRB-1)। উত্তরা পশ্চিম ও ভাটারা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।

​আজ বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসআরবি-১-এর উত্তরা অধিনায়ক জানান, গত ২৬ অক্টোবর চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে এক নিখোঁজ নারীকে উদ্ধারের আবেদন পান তারা। একই দিন বিকেলে উত্তরার জমজম টাওয়ার-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে দুই নারীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত থেকে পরের দিন (২৭ অক্টোবর) রাত পর্যন্ত ভাটারা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ নারীকে উদ্ধার করে এসআরবি-১-এর সিপিসি-২-এর একটি দল।

​উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানান, চীনে উচ্চ বেতনের চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে তাদের আনা হয়েছিল। এরপর কোনো বৈধ পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই একটি বাসায় আটকে রেখে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করা হয়।

​এসআরবি জানায়, উদ্ধার করা ১২ নারীকে ইতোমধ্যেই তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF