Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন


​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ভুক্তভোগী পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী পরিবার, স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন এলাকাবাসী।

​সমাবেশে অভিযোগ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মসজিদপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি দখল, এতিম ও অসহায় পরিবারের সম্পদ আত্মসাৎ এবং মামলা তুলে নিতে প্রতিপক্ষ চাপ সৃষ্টি করে আসছে। এসব অপরাধের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক এস এম রুবেলকে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর চালায় অভিযুক্তরা।

​এসব অপরাধমূলক কর্মকাণ্ডে রাহুল, আসাদুল হক, আবু বাক্কার, নূর মোহাম্মদ, জনি আলী ও আসমাউল হকসহ একটি গোষ্ঠী জড়িত রয়েছে দাবি করে তাদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানানো হয়। মানববন্ধন থেকে সাংবাদিক এস এম রুবেলের নিরাপত্তা নিশ্চিত করা, সম্পত্তি সুরক্ষা এবং সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF