Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : ১৭ বছরে খনন হয়নি একটি গ্যাসকূপও, নীতির বোঝা বইতে হবে ৬০ বছর: জ্বালানিমন্ত্রী

১৭ বছরে খনন হয়নি একটি গ্যাসকূপও, নীতির বোঝা বইতে হবে ৬০ বছর: জ্বালানিমন্ত্রী


​নিজস্ব প্রতিবেদক:

দেশে মাটির নিচে গ্যাসের পর্যাপ্ত মজুত থাকার সম্ভাবনা সত্ত্বেও গত ১৭ বছরে একটি কূপও খনন করা হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বিগত সময়ে নেওয়া ভুল ও অদূরদর্শী নীতিমালার বোঝা বাংলাদেশের মানুষকে আরও ৫০ থেকে ৬০ বছর বইতে হতে পারে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

​জ্বালানি খাতের বর্তমান সংকট তুলে ধরে মন্ত্রী জানান, চুক্তি অনুযায়ী কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ থাকায় সরকারের ব্যয় মারাত্মকভাবে বাড়ছে। ফলে চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে প্রতি ইউনিট গ্যাস ৩০ ডলার পর্যন্ত চড়া দামে কিনতে হচ্ছে, যা সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে।

​পরিস্থিতি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়ে ইকবাল হাসান মাহমুদ জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে অর্জনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই খাতকে উৎসাহিত করতে প্রয়োজনীয় সব যন্ত্রপাতি সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF