নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬
সরকার অনুমোদন দিলে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করতেও পুলিশ পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, "নাগরিকদের সুখে-শান্তিতে বসবাস নিশ্চিত করতে পুলিশের ভূমিকা অপরিহার্য। দেশে স্বাধীনতা রয়েছে বলে কেউ যা ইচ্ছা তা করতে পারেন না।" এ সময় তিনি সর্বসাধারণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান এবং যেকোনো ঘটনায় কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো সমীচীন নয় বলে মন্তব্য করেন।
পাড়াও পাড়ায় মাদকের বিস্তার ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের জড়িত থাকার অভিযোগ রয়েছে। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, এসব অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।