Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার, ২৪ ঘণ্টায় ভর্তি ৬০

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার পার, ২৪ ঘণ্টায় ভর্তি ৬০


​বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অব্যাহত রয়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮০ জনে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।

​শনিবার (২৪ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়, নতুন আক্রান্ত ৬০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ১৬ জন নারী। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে মোট ১৬৪ জন রোগী ভর্তি রয়েছেন।

​সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে বলেন, “বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে যেন পানি জমে মশা বংশবিস্তার করতে না পারে। জ্বর বা উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF