Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না এসআই রব্বানীর, বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না এসআই রব্বানীর, বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত


​নিজস্ব প্রতিবেদক:

ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম রব্বানী। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সরকারবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত পুলিশ কর্মকর্তা মো. গোলাম রব্বানী (বিপি-৯৪২০২২৭০৭৫) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এসআই (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার ৫ নম্বর মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি কাটানো শেষে রংপুর থেকে একটি মাইক্রোবাসযোগে ঢাকায় নিজের কর্মস্থলে ফিরছিলেন এসআই গোলাম রব্বানী। পথিমধ্যে বগুড়ার শেরপুর থানাধীন সরকারবাজার এলাকায় পৌঁছালে তাকে বহনকারী মাইক্রোবাসটি মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

​দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনার পর নিহতের মরদেহ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ ও আনুসঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টি পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF