Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : বসুন্ধরায় নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

বসুন্ধরায় নির্মাণাধীন ভবন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে আলমগীর হোসেন (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

​শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে ভবনটির ভেতরে থাকা একটি টিনের ছাপরা ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত আলমগীর নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা গ্রামের প্রয়াত কলিম উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন এবং সেখানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় আঙুলের চাপ, ডান পায়ের হাঁটুর নিচে ক্ষত এবং কানের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। আলামত দেখে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF