Logo
প্রিন্টের তারিখ: 30 October 2026 | প্রকাশের তারিখ: Oct 31, 2026

সংবাদ শিরোনাম : ৬৪ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে সুধী সমাবেশ অনুষ্ঠিত

৬৪ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনে সুধী সমাবেশ অনুষ্ঠিত


​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ৬৪ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে তরুণ সমাজকে মাদকের ছবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ আয়োজিত এ সচেতনতামূলক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও যাত্রাবাড়ী থানা বিএনপির সদস্য জনাব ফেরদৌস হোসেন রনি।

​৬৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম জনির সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সিরাজুল মিয়ার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ভূঁইয়া তুহিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও সঞ্চালনা করেন ডেমরা থানা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী আজিজুর রহমান আজিজ।

​প্রধান অতিথির বক্তব্যে জনাব ফেরদৌস হোসেন রনি বলেন, "মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই কুপথ থেকে রক্ষা করতে যুবদলসহ সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।"

​সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানান।

বাস্তব কন্ঠ
Developed by ZapStudio Network
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF