আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাতির স্বর্ণ ভাগাভাগির বিরোধে ২০ লাখে ভাড়াটে খুনি, মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় গ্রেপ্তার ১১ এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার শুরু ১ ডিসেম্বর, দুই বিষয়ে সুযোগ মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে আল্লাহ ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, অভিযুক্ত সুজন সাহা গ্রেপ্তার রাজধানীতে উল্টো পথে গাড়ি চালিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ: কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি রাজবাড়ী প্রধান ডাকঘরে দেড় কোটি টাকা আত্মসাৎ: ৭ আসামি কারাগারে, মূল হোতারা অধরা মাগুরায় যুবদল নেতা হত্যা ও ১৫০ ভরি সোনা লুট: স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ গ্রেপ্তার টঙ্গীতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর: শাহজালাল রুমীকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ‘মাথা সরিয়ে দেব’: শরীয়তপুরে বিএনপি নেতাকে প্রকাশ্যে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মিরপুরে পোশাকশ্রমিকদের হামলায় পুলিশ সদস্য আহত লালবাগে ঘুষের ১ লাখ টাকাসহ দুদকের ফাঁদ অভিযানে সার্ভেয়ার আটক মিরপুর ১ ও ১০-এর ফুটপাতে বসতে পারবে না হকার, বিকল্প পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির জরুরি প্রয়োজনে রক্তের সংকট এড়াতে পর্যাপ্ত মজুত নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ঘুণ্টিঘরের মাদকের আস্তানা উচ্ছেদ করে নির্মিত হচ্ছে ২৬ ফুটের সড়ক: ইশরাক হোসেন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা, বৃদ্ধি ২২৩ টাকা

টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর হয় শিশুর মৃত্যু

প্রতিবেদকের তথ্য : বাস্তব কন্ঠ
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 69
ছবির ক্যাপশন : টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর হয় শিশুর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রলির জন্য নির্ধারিত টাকা দিতে না পারায় চিকিৎসায় বিলম্বের জেরে রুহুল আমিন নামের চার বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত রুহুল আমিন ফরিদপুর সদর উপজেলার পুরদিয়া গ্রামের মাফুজুরের ছেলে।

​স্বজনদের অভিযোগ, শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে নেওয়ার জন্য ট্রলির প্রয়োজন হয়। কিন্তু ট্রলি সার্ভিসের বিনিময়ে তাৎক্ষণিক টাকা দাবি করেন দায়িত্বরত কর্মীরা। দাবিকৃত টাকা তৎক্ষণাৎ দিতে না পারায় সময়মতো ট্রলি মেলেনি, যার ফলে শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে মারাত্মক বিলম্ব ঘটে।

​সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, অক্সিজেন মাস্ক পরা মুমূর্ষু শিশুটিকে কোলে নিয়ে দৌড়াচ্ছেন এক স্বজন। তাঁর পাশে অন্য একজন ভারী অক্সিজেনের সিলিন্ডার এবং আরেকজন স্যালাইনের ব্যাগ হাতে ধরে জরুরি বিভাগের দিকে ছুটছেন। সরকারি হাসপাতালে রোগীদের ট্রলি না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে অক্সিজেন সিলিন্ডার ও স্যালাইন বয়ে নিতে হওয়ায় তীব্র আক্ষেপ প্রকাশ করেন স্বজনরা।

​জরুরি বিভাগে পৌঁছানোর কিছুক্ষণ পরই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সে মারা যায়। সরকারি হাসপাতালে জরুরি সেবার ক্ষেত্রে অর্থের লেনদেন ও অবহেলার এ ঘটনায় নিহতের পরিবারসহ স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​তবে ট্রলি না পাওয়ার কারণে ঘটা বিলম্বই মৃত্যুর সরাসরি কারণ কি না, তা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। হাসপাতালের পরিচালকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

​ঘটনার বিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আসিফুল আলম জানান, “ঘটনাটি কেন ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখছি।” হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “হাসপাতালের এসব ‘ট্রলি সন্ত্রাসী’দের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট করুন ফটো কার্ড
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আবেদনকৃত নিউজ পোর্টাল।

প্রধান সম্পাদক : সেলিনা আক্তার জারা সম্পাদক ও প্রকাশক: মো ফজলে রাব্বি
© 2026 Bastob Kontho. All Rights Reserved.
Technical Support by ZapStudio Network